1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চান্দিনায় মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলা লুটপাট, আহত-২, থানায় মামলা

  • প্রকাশকালঃ সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৭০৬ জন পড়েছেন

মোঃ হুমায়নু কবির মানিক :
কুমিল্লার চান্দিনায় মুক্তিযোদ্ধার বাড়ীতে গভীর রাতে হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এ সময় মুক্তিযোদ্ধা ও তার পরিবারের দুজনকে মেরে আহত করা হয়েছে। উক্ত ঘটনায় চান্দিনা থানায় মুক্তিযোদ্ধা মেসবাউল ইসলাম একটি মামলা দায়ের করেছেন।
চান্দিনা থানার জোয়াগ ইউনিয়নের কৈলাইন মুক্তিযোদ্ধা মেসবাউল ইসলামের বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামস উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠাই। রাত ৩টায় সেখানে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঐ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
প্রত্যেক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মুক্তিযোদ্ধার সাথে তার পাশর্^বর্তীদের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধে মুক্তিযোদ্ধা মেসবাউল ইসলাম আদালতের রায় পেয়ে জমি দখল করে বাড়ী নির্মাণ করে। সেই থেকে এই ঘটনার সূত্রপাত। তবে মুক্তিযোদ্ধা পরিবারের দাবী জোর পূর্বক জমি দখলের জন্য হত্যার উদ্দেশ্যে গভীর রাতে তার পরিবারের উপর হামলা করা হয়েছে। হামলার সময় প্রতিপক্ষের লোকজন লুটপাট ও ভাংচুর করেছে। উক্ত ঘটনায় চান্দিনা থানায় ৪জনের নাম উল্লেখ করে ও ১৮/২০জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে। জোয়াগ ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম