1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ভূমিকম্পে কাঁপল সৌদি আরব

  • প্রকাশকালঃ বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩১০ জন পড়েছেন

ছবি: সংগৃহীত। 

নকশী বার্তা : 

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর গালফ নিউজ ও খালিজ টাইমসের।

এনসিএম জানায়, সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী রাত ২টা ১১ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। তবে এই কম্পন ইউএইতে অনুভূত হয়নি এবং দেশটিতে কোনো ধরনের প্রভাবও পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সৌদি আরবের সীমান্তঘেঁষা আরব সাগরে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প শনাক্ত করা হয়েছিল, যা সৌদি আরব ও ইউএই উভয় দেশেই রেকর্ড করা হয়। সে সময় ভূমিকম্পের কারণ হিসেবে আরবীয় প্লেটের নড়াচড়া ও ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষজনিত চাপকে দায়ী করেছিলেন ভূতাত্ত্বিকরা।

অঞ্চলটির প্রতিবেশী দেশ ইরান, ইরাক ও ওমানে প্রায়ই ভূমিকম্প হওয়ায় মাঝেমধ্যে তার প্রভাব ইউএইতেও অনুভূত হয়। গত ৪ নভেম্বর ওমানের মুসানদামের দক্ষিণে ৪.৬ মাত্রার ভূমিকম্পে আমিরাতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছিল।

এ ছাড়া গত ১ ডিসেম্বর ভোরে বাহরাইনে ৩.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যদিও সেটির কোনো প্রভাব ইউএইতে পড়েনি। তারও আগে, ২২ নভেম্বর ইরাকে ৩০ কিলোমিটার গভীরে ৫.০ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়, যা আমিরাতে অনুভূত হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক ভূমিকম্পে সৌদি আরব বা ইউএইতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম