1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম শান্তিরবাজার সড়ক : খানাখন্দে বেহাল দশা , চলাচলে চরম ভোগান্তি

  • প্রকাশকালঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৮১ জন পড়েছেন

ছবি : লাকসামের মুদাফরগঞ্জ-শান্তিরবাজার সড়কের ১৩ কিলোমিটারে বেশির ভাগেই বন্যার ক্ষতচিহ্ন।


নিজস্ব প্রতিনিধি : 
কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ থেকে মনোহরগঞ্জ উপজেলার শান্তির বাজার পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ১৩ কিলোমিটার। জেলার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়ক। এছাড়াও সড়কটির কিছু অংশ বরুড়া ও চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় পড়েছে। দীর্ঘদিন ধরেই এ সড়কটির পুরো অংশে খানাখন্দে ভরপুর। ফলে এ পথে চলাচলকারীদের দুর্ভোগের যেন শেষ নেই। গ্রামীণ এই সড়কটি দিয়ে চাঁদপুর ও মনোহরগঞ্জের মানুষ ঢাকা, চাঁদপুর, চাটখিল, রামগঞ্জ ও সোনাপুর যাতায়াত করে। এ অঞ্চলের মানুষের একমাত্র চলাচলের মাধ্যম এই সড়কটি। এ সড়কে বেশ কয়েকটি কোম্পানির লোকাল বাস চলাচল করতো, কিন্তু বর্তমানে আয়েশা ট্রান্সপোর্ট ছাড়া আর কোন কোম্পানির বাস চলাচল করছে না।
স্থানীয় লোকজন জানায়, প্রায় এক বছরের বেশি সময় ধরে সড়কটির বিভিন্ন স্থান ভাঙাচোরা এবং বড় বড় গর্ত। গত বছরের ভয়াবহ বন্যায় লাকসাম-মনোহরগঞ্জসহ আশপাশের কয়েকটি উপজেলা প্লাবিত হয়ে দীর্ঘ মেয়াদী বন্যা হয়। ওই বন্যার ¯্রােত বয়ে যায় সড়কটির ওপর দিয়ে। বর্তমানে ১৩ কিলোমিটার সড়কের বেশির ভাগ স্থানেই বন্যার স্পষ্ট ক্ষতচিহ্ন ফুটে উঠেছে। দ্রুত এটি সংস্কার না করা হলে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে। এ ছাড়া এসব খানাখন্দ আর গর্তের কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, গুরুত্বপূর্ণ এই সড়কে শতাধিক স্থানে পিচ ঢালাই উঠে ইট-সুরকির কঙ্কাল বেরিয়ে এসেছে। সড়কের বেশির ভাগ এলাকাতেই ছোট-বড় অসংখ্য খানাখন্দ। খানাখন্দের কারণে যান চলাচলে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। বেহাল সড়কটি নিয়ে গন্তব্যে পৌঁছাতে দ্বিগুণের বেশি সময় লাগছে।
লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজার থেকে রঘুরামপুর পার হলেই সড়কটিতে ভাঙাচোরা শুরু। ছোট-বড় গর্তের কারণে গাড়ি হেলেদুলে চলে। লাকসাম উপজেলার অংশ পার হয়ে মনোহরগঞ্জ উপজেলার অংশে প্রবেশ করতেই আরও খারাপ অবস্থা চোখে পড়ে। মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর, বেরনাইয়া, পাঁচপুকুরিয়া এলাকায় খানাখন্দে ভরা সড়কটি।
এসব স্থানের অনেক জায়গায় পিচ ঢালাইয়ের কোনো অস্তিত্ব নেই। রঘুরামপুর থেকে শান্তিরবাজার পর্যন্ত অবস্থা আরও খারাপ। বেশির ভাগ স্থানেই সড়কের পিচ ঢালাইয়ের কোনো অস্তিত্ব নেই। স্টেশন চিতোষী থেকে রঘুরামপুর পর্যন্ত অংশটির একই দশা। কয়েকটি স্থানে পিচঢালাই ও সুরকিও বিলীন হয়ে গেছে।
নুরুল আমিন ডিগ্রি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম বলেন, গত বছরের আগস্টের বন্যার সময় পানির ¯্রােতে সড়কের অনেক জায়গা একেবারে ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ইট, বালু ও মাটি ফেলে চলাচলের উপযোগী করা হলেও এখন প্রায় পুরো সড়কটি ভাঙাচোরা হয়ে পড়েছে। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তাঁরা। তার উপর ধুলাবলিতো আছেই।
মনোহরগঞ্জ উপজেলার কলেজ পড়–য়া ছাত্র ইমাম হোসেন বলেন, বন্যার সময় সড়কটি অধিকাংশ অংশেই কোমর বা বুকসমান পানি ছিল। পুরো ¯্রােত গেছে সড়কের ওপর দিয়ে। এর কারণে তীব্র ¯্রােতে সড়কের মির্জাপুর, বেরনাইয়া বাজার ও রেল চিতোষীসহ কয়েকটি স্থান পুরোপুরি ভেঙে যায়। বন্যার আগেও সড়কটিতে খানাখন্দ ছিল, তবে বন্যার পর অবস্থা বেশি খারাপ হয়ে পড়েছে।
শান্তিরবাজারের সিএনজিচালিত অটোরিকশাচালক রুবেল বলেন, সড়কটির এত খারাপ অবস্থা গত ১৫ বছরের মধ্যে দেখিনি। শান্তিরবাজার থেকে মুদাফরগঞ্জ যেতে আগে সময় লাগত ২০ মিনিট, এখন সেখানে ১ ঘণ্টা লেগে যায়।
মনোহরগঞ্জ উপজেলা প্রধান প্রকৌশলী শাহ আলম জানান, সড়কটি বন্যায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে, বিষয়টি সমাধান কল্পে আমরা দুই উপজেলা মিলে কাজ করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের কাজ শুরু করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লার এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল মতিন বলেন, বন্যার কারণে সড়কটি বেশি বেহাল ও ভাঙাচোরা হয়ে পড়েছে। এরই মধ্যে সড়কটির সংস্কারকাজের দরপত্রপ্রক্রিয়া শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কারকাজ শুরু হবে বলে আশা করছি। এতে মানুষের দুর্ভোগ দূর হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম