1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে লাকসামে জামায়াতের বিক্ষোভ

  • প্রকাশকালঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৯১ জন পড়েছেন

ছবি : সংগৃহীত ।


নকশী বার্তা ডেস্ক : 

যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন স্থানে ইজরায়েলের বর্বর হামলার প্রতিবাদে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক রোড চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তারা জাতিসংঘের প্রতি ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলাকারী ইজরায়েলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় তারা বাংলাদেশীসহ সারা বিশ্বের মানুষের প্রতি ইজরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান।
পৌরসভা জামাতের সেক্রেটারি মাওলানা মোঃ শহিদ উল্লাহর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম, সহ-সেক্রেটারি মোঃ নুরে আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দিন হায়দার, ইসলামী ছাত্রশিবির লাকসাম শহর সভাপতি নাজমুল ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের হাজারো নেতাকর্মী ও সাধারণ মুসুল্লিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহণ করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম