1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ইরানের পরমাণু স্থাপনায় হামলা ঠেকাল যুক্তরাষ্ট্র

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৮০ জন পড়েছেন

ছবি : সংগৃহীত।


নকশী বার্তা ডেস্ক : 

পরমাণু কার্যক্রম বন্ধ করতে একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা জারি ছিল ইরানের ওপর। তবে পরমাণু স্থাপনায় কখনও সরাসরি হামলা করেনি যুক্তরাষ্ট্র। বরং ইরানকে পরমাণু কার্যক্রম সীমিত করার পরামর্শ দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ট্রাম্প জানায়, মে মাসে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলার প্রস্তাব করে। এবং ইরানের পাল্টা হামলার জন্য আগাম মার্কিন সাহায্য চেয়েছে ইসরায়েল।

মে মাসে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল ইসরায়েল। দেশটির লক্ষ্য ছিলো স্থাপনা গুলোতে হামলা করে পরমাণু কার্যক্রম এক বছর পিছিয়ে দেয়া বা যেকোনও ভাবে পরমাণু কার্যক্রম পন্ড করে দেয়া। তবে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে পরিকল্পনা বাতিল করে দিতে বলেন।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির মতে, পারমাণবিক অস্ত্র থেকে খুব বেশি দূরে নেই ইরান। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান স্বাধীনতাকামী ফিলিস্তিনের সবচেয়ে বড় সমর্থক। তাই ইসরাইয়েল-ফিলিস্তিন যুদ্ধে, ইরান ইসরায়েলের জন্য একটি মাথা ব্যাথার কারণ।

রাফায়েল গ্রোসি ফরাসি পত্রিকা লে মন্ডেকে এক সাক্ষাৎকারে বলেন, ইরানের কাছে খন্ড খন্ড পারমাণবিক শক্তি আছে। আমাদের স্বীকার করতেই হবে, দেশটি ধীরে ধীরে তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে। যেকোনও সময়ে তারা খন্ডগুলোকে এক করে ফেলবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম