1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সব রাজবন্দি মুক্তি পেলেন, আজহার পেলেন না- মিয়া গোলাম পরওয়ার

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৭০ জন পড়েছেন

ছবি : সংগৃহীত।


নকশী বার্তা ডেস্ক : 

আওয়ামী ফ্যাসিবাদের হাতে আটক সব রাজবন্দি ৫ আগস্টের গণআন্দোলনের পর মুক্তি পেলেন, এটিএম আজহার ছাড়া। এই দায় জনগণের, সরকারের এবং প্রশাসনের বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (২২ এপ্রিল) হাইকোর্টে এটিএম আজহারুল ইসলামের জামিন শুনানি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির তারিখ ফের পেছানোর ঘটনায় বিস্মিত এবং ব্যথিত জামায়াতে ইসলামী।

তিনি বলেন, আমরা খুবই বিস্মিত এবং ব্যথিত যে ৫ আগস্টের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের কাছে অন্যায়ভাবে আটক ছিল, তারা সবাই মুক্তি পেয়েছেন। এটিএম আজহারের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, এসবের সঙ্গে তার তিলমাত্র সম্পৃক্ততা নেই। আইনজীবীরা যতটুকু সম্ভব আদালতে তা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

জামায়াতের এই নেতা জানান, ৮ মাস সময় পার হয়ে গেল। দেশের মানুষ যারা ন্যায়বিচারের অপেক্ষা করছেন তারা সবাই ব্যথিত। তবে আমরা হতাশ নই। আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করব। তিনি জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করব আদালতের কাছে আমরা ন্যায়বিচার পাব।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম