1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মার্কিন রণতরি থেকে সাগরে পড়ে গেল ৮০০ কোটি টাকার যুদ্ধবিমান

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৮২ জন পড়েছেন

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। ছবি: এএফপি


নকশী বার্তা ডেস্ক : 

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর রণতরি ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন আছে। রণতরীটি গতকাল সোমবার লোহিতসাগরে অবস্থান করছিল। আর এ সময়ই ঘটেছে এক দুর্ঘটনা। এ দুর্ঘটনায় সাগরে পড়ে গেছে মার্কিন সশস্ত্র বাহিনীর ৬৭ মিলিয়ন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ৮১০ কোটি ডলারের যুদ্ধবিমান।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনী জানিয়েছে, বিমানবাহী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানের হ্যাঙ্গার ডেক থেকে একটি এফ/এ-১৮ যুদ্ধবিমান সাগরে পড়ে গেছে। বিমানটি মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল। রণতরির হ্যাঙ্গার বে-তে এটি টেনে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় সুপার হর্নেট বিমানটির পাইলট সিটে এবং ছোট টাগ ট্রাক্টরে থাকা ক্রুরা লাফিয়ে নেমে পড়ে। বিমান ও টাগ সাগরে পড়ার আগেই তারা নেমে যান। নৌবাহিনী জানায়, এক নাবিক সামান্য আহত হয়েছেন।

মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘এফ/এ-১৮ই বিমানটিকে হ্যাঙ্গার বেতে টেনে নেওয়া হচ্ছিল। এ সময় মুভ ক্রু বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিমান ও টাগ ট্রাক্টরটি পড়ে যায়।’ বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ১৩৬-এর অংশ ছিল।

যুদ্ধবিমানগুলোকে সাধারণত হ্যাঙ্গার ডেকের চারপাশে টেনে নিয়ে যাওয়া হয়। উড্ডয়নের কার্যক্রম বা অন্য কাজের জন্য সেগুলোকে নির্দিষ্ট জায়গায় রাখা হয়। জেটটি উদ্ধারের কোনো চেষ্টা হবে কি না, তা স্পষ্ট নয়। এর দাম প্রায় ৬৭ মিলিয়ন ডলার বা ৮১০ কোটি টাকার বেশি। ঘটনাটি তদন্তাধীন।

ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান রণতরিটি কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন। সম্প্রতি এটি হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়িত। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সামরিক বাহিনী প্রতিদিন হামলা চালাচ্ছে। এই হামলা যুদ্ধবিমান, বোমারু বিমান, জাহাজ ও ড্রোন ব্যবহার করে করা হচ্ছে। ট্রুম্যানের মোতায়েনের সময় একবার বাড়ানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রায় এক মাস সময় বাড়িয়েছেন।

তথ্য : আরব নিউজ। 

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম