ছবি : সংগৃহীত।
নকশী বার্তা ডেস্ক :
চিত্রনায়িকা শাবনূর ২০২৩ সালের নভেম্বরে তিন বছর পর দেশে এসে দুই সিনেমার ঘোষণা দিয়েছিলেন। একটি আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’, অন্যটি চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’। দেড় বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি কোনো সিনেমার কাজ। দুটি সিনেমা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
তবে, ঠিক কবে নাগাদ শেষ হবে শুটিং, সেই উত্তর নেই তার কাছে। সিনেমাটির ভবিষ্যৎ অনিশ্চিত কি না, প্রশ্ন উঠলেই নির্মাতা জবাব দেন, কোনো একটি চক্র ইচ্ছা করেই গুজব ছড়াচ্ছে।এদিকে ‘মাতাল হাওয়া’ নিয়েও কোনো আশার কথা শোনাতে পারেননি নির্মাতা চয়নিকা চৌধুরী। ঘোষণা করার সময় তিনি জানিয়েছিলেন, কোনো তাড়াহুড়া নেই তার। সময় লাগলেও একটি ভালো কাজ উপহার দিতে চান। দেড় বছর পরেও সেখানেই আটকে আছেন তিনি। নতুন করে জানালেন, শাবনূরকে তার মতো সম্মান দিয়েই পর্দায় আনবেন তিনি, নয়তো সিনেমাটি করবেন না।
‘মাতাল হাওয়া’ নিয়ে চয়নিকা চৌধুরী ২৫ এপ্রিল ফেসবুকে যা লিখেছেন, তাতেও নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। বরং এক ধরনের অনিশ্চয়তা ধরা পড়ল সিনেমাটি নিয়ে। চয়নিকা লিখেছেন, ‘অনেকে আমাকে মাতাল হাওয়া নিয়ে প্রশ্ন করেন। মাতাল হাওয়া তার মতোই আসবে, যখন সময় হবে।’
এই সংশয়ের মধ্যেই ভক্তদের প্রশ্ন—তবে কি শাবনূর আর অভিনয় করবেন না?
Leave a Reply