1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বিসিবির নতুন বস আমিনুল ইসলাম বুলবুল

  • প্রকাশকালঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৮৩ জন পড়েছেন

 ছবি: সংগৃহীত


নকশী বার্তা ডেস্ক : 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবির নতুন সভাপতি নির্বাচনে জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

এর আগে বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে মনোনীত করা হয়। শুক্রবার (৩০ মে) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মো. আমিনুল ইসলাম বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠান। চিঠিতে বুলবুলকে বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, নতুন সভাপতির মেয়াদ হতে যাচ্ছে ৪ মাস। এরপর নির্বাচনের মাধ্যমে আসবে নতুন ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, আমিনুল ইসলাম বুলবুল ১৯৬৮ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করেছিলেন বুলবুল।

২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে তারও টেস্ট অভিষেক ঘটে। ক্যারিয়ারের প্রথম মাচে ১৪৫ রান করে সাড়া জাগালেও নির্বাচকদের ‘নতুনদের সুযোগ দেবার নীতি’র শিকার হয়ে ফর্মে থাকা অবস্থায় জাতীয় দল থেকে বাদ পড়েন। পরে অভিমানবশত অবসর নেন জাতীয় দল থেকে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম