1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

তেহরানে বাংলাদেশিদের সরানোর প্রক্রিয়া শুরু

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৮৯ জন পড়েছেন

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

নকশী বার্তা ডেস্ক : 

ইরানে অবস্থানরত প্রায় দুই হাজার বাংলাদেশির মধ্যে তেহরানে থাকা চার শতাধিক বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। তবে আকাশপথ বন্ধ থাকায় প্রবাসীদের দেশে ফেরত আনা আপাতত কঠিন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ জুন) মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার কারণে তেহরানে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানো যাচ্ছে না। তবে নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়ে আমরা প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে সরানোর কাজ শুরু করেছি।’

এ সময় তিনি জানান, হামলার সময় ইরানের রাষ্ট্রীয় রেডিও ভবনে আটজন বাংলাদেশি ছিলেন; সবাই নিরাপদ আছেন। এই যুদ্ধ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেন তিনি। এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

এদিকে, ইসরায়েলের ভূখণ্ডে স্মরণকালের সবচেয়ে বড় হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির দাবি, গত পাঁচ দিনে সাড়ে তিনশ’ মিসাইল ইসরায়েল লক্ষ্য করে ছোড়া হয়েছে। এতে প্রাণ গেছে ২৪ জন ইসরায়েলির। অন্যদিকে, তেহরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি, এ পর্যন্ত তেহরানে আড়াইশ’র বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক যুক্তরাজ্য সফর নিয়েও মন্তব্য করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, ‘ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন এই সফরকে রাষ্ট্রীয় সফর হিসেবে উল্লেখ করেছিল। সে কারণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে আমরা আশাবাদী ছিলাম। যদিও শেষ পর্যন্ত সেটি হয়নি, এর কিছুটা দায়ভার আমাদেরও। তবে সামগ্রিকভাবে সফর সফল হয়েছে বলে আমরা মনে করি।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম