1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বান্দরবানের দেবতাখুমে পর্যটক ভ্রমণে এক সপ্তাহের নিষেধাজ্ঞা

  • প্রকাশকালঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২১২ জন পড়েছেন
দেবতাখুম ভ্রমণ গাইড

ছবি- সংগৃহীত

নকশী বার্তা ডেস্ক : 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুমে এক সপ্তাহের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আজ বুধবার বিকেলে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের কারণে পার্বত্য জেলার বিভিন্ন নদী, ছড়া ও ঝিরিতে পানিপ্রবাহ আশঙ্কাজনকভাবে বেড়েছে। বেশ কয়েকটি এলাকায় পাহাড়ধসের ঝুঁকিও দেখা দিয়েছে। এ অবস্থায় দেবতাখুমে যাতায়াত ও অবস্থান নিরাপদ নয়। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে আজ বিকেল থেকে ২৫ জুন পর্যন্ত দেবতাখুমে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে।

আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা প্রথম আলোকে বলেন, বর্ষাকালে তারাছা খালের দেবতাখুম অংশ প্রায় সময়ই বিপজ্জনক হয়ে ওঠে। ১০ জুন হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢলের মুখে পড়েছিলেন কয়েকজন পর্যটক। ট্যুর গাইডদের দ্রুত ও সাহসী ভূমিকায় তাঁরা রক্ষা পান। না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

রোয়াংছড়ি ইউএনও সাইফুল ইসলামের জারি করা বিজ্ঞপ্তিতে স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, প্রচার-প্রচারণা চালানো এবং তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে দীর্ঘদিন দেবতাখুমে ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। ৬ জুন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে প্রতিদিনই সেখানে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছিল। তবে আবহাওয়ার উন্নতি হলে পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম