1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

গাজায় ৭ ইসরায়েলি সেনা নিহত

  • প্রকাশকালঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩০২ জন পড়েছেন

ছবি- সংগৃহীত

নকশী বার্তা ডেস্ক : 

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় একটি সাঁজোয়া যান বিস্ফোরণে সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

আইডিএফ-এর এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (স্থানীয় সময়) খান ইউনিস শহরে সেনাদের বহনকারী সাঁজোয়া যানটি বিস্ফোরিত হয় এবং তাতে আগুন ধরে যায়।

নিহত সেনাদের মধ্যে ছয়জনের নাম প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে।

আইডিএফ জানায়, হামলায় ব্যবহৃত বিস্ফোরকটি সাঁজোয়া যানটির সঙ্গে সংযুক্ত ছিল, যা প্রচণ্ড আঘাতে বিস্ফোরিত হয়।

এছাড়া, মঙ্গলবারের আরেক ঘটনায় ইসরায়েলি সেনাদের ওপর রকেটচালিত গ্রেনেড (আরপিজি) নিক্ষেপ করা হয়। এতে দুই সেনা আহত হন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস দীর্ঘদিন ধরে ইসরায়েলি অভিযানের কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত হয়ে আছে। সেখানে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে নিয়মিত সংঘর্ষ চলছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম