1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম পৌরসভার ১৯৬ কোটি টাকার বাজেট ঘোষণা

  • প্রকাশকালঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩০৩ জন পড়েছেন

ছবি- পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।

নিজস্ব প্রতিনিধি : 

২০২৫-২৬ অর্থবছরের জন্য লাকসাম পৌরসভার প্রায় ১’শ ৯৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জুন) পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বাজেট উপস্থাপন করেন লাকসাম পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।
বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে, ১শ ৯৫ কোটি ৯২ লাখ ৮২ হাজার ৪শ ২৪ টাকা। ব্যয় ধরা হয়েছে, ১শ ৮৮ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৭ কোটি ৭৩ লাখ ১২ হাজার ৪শ ২৬ টাকা। উক্ত বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে, ৩৩ কোটি ৭১ লাখ ২৯ হাজার ৬শ ৯৬ টাকা। রাজস্ব খাতে ব্যয় দেখানো হয়েছে, ২৮ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে, ৪ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৬ শ ৯৬ টাকা। বাজেটে রাস্তা নির্মাণকে প্রাধান্য দিয়ে সর্বোচ্চ ৬৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট ঘোষণার সময় কাউসার হামিদ বলেন, নাগরিক চাহিদা, আধুনিক পৌরসেবা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এবারের বাজেটের মূল লক্ষ্য। কাগজে-কলমে নয়, বাস্তবায়নই হবে আমাদের প্রতিশ্রুতি। বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জলাবদ্ধতা নিরসন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং আধুনিক অবকাঠামো নির্মাণে। বিশেষ করে শতবর্ষ পুকুর ও ধোপা পুকুর এলাকার সৌন্দর্যবর্ধন, নতুন শপিং কমপ্লেক্স ও বাস টার্মিনাল নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ, পানিশোধনাগার এবং সড়ক উন্নয়ন কাজ বাজেটে অগ্রাধিকার পেয়েছে।
এছাড়া ADB, OFID এবং IUGIP প্রকল্পের সহায়তায় নাগরিক সেবা সহজীকরণ এবং অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। আর্থিক সুশাসন নিশ্চিত করতে প্রকল্প পর্যবেক্ষণ ও মূল্যায়নে স্থানীয় নাগরিকদের সম্পৃক্ত করার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
অনুষ্ঠানে পৌরসভা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা, প্রকৌশলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য এবং পরিকল্পনা দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম