1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সংসার জীবনে ৩৩ বছর পার করেছেন শিল্পি আসিফ

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২২৫ জন পড়েছেন

ছবি- সংগৃহীত

নকশী বার্তা ডেস্ক : 

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি।

এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। এবার বিবাহ বার্ষিকী নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন আসিফ আকবর।

আসিফ আকবর লিখেছেন, ‘১০ জুলাই, ১৯৯২। এক থেকে দুই, দুই থেকে পাঁচ। মাঝখানে তেত্রিশ বছর। বড় বৌমা এসেছে, ছোট বৌ’মার শুভ আগমনের অপেক্ষায় আছি। ৯২ সালে ওয়েদার ঠিক এমনই ছিল, দু’জন ছোট মানুষ সংসারী হই ভালবেসে।’

‘চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ এসেছে। সামনের দিকে তাকিয়ে পিছু হটেছি, আবার এগিয়ে গিয়েছি। বেগম সালমা আসিফের অসাধারন সাহস, ত‍্যাগ, ধৈর্য‍্য আর শক্তিশালী ভালবাসা এই সংসারের মূলমন্ত্র।’

শেষে লিখেছেন, ‘আমি ক‍্যাজ‍্যুয়াল ছিলাম আগেও, এখনো আছি। এলোমেলো সময়ও পার করেছি, আমার মেয়ে আইদাহ্ এসে সব রাস্তার গন্তব‍্য সেটল্ করে দিয়েছে। ১৯৯২ থেকে ২০২৫ সাল, এইতো সেদিনের কথা। বেগম সালমা আসিফকে ধন‍্যবাদ, বিয়ে বার্ষিকীতে শুভেচ্ছা। সবাই ভাল থাকুন, সুস্থ‍্ থাকুন, সুন্দর থাকুন। ভালবাসা অবিরাম।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম