1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ইত্যাদির বিশেষ পর্ব শুক্রবার

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৯২ জন পড়েছেন

ছবি- ইত্যাদির মঞ্চে হানিফ সংকেত 

নকশী বার্তা ডেস্ক : 

২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদির এই পর্বটি ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব সম্পন্ন ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে বিশাল মঞ্চ তৈরি করে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়েছিল

দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’। নতুনের সঙ্গে খুব বেশি তাল মেলাতে না পারলেও ইত্যাদি নিজের মতোই এখনো জনপ্রিয়। আর নিজের স্বকীয়তা অনুসারে প্রতিটি পর্ব এখনো ধারণ করে দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিল রেখে কোনো একটি স্থানে। ইত্যাদির একটি পর্ব ধারণ হয়েছিল আহসান মঞ্জিলের সামনে। আগামীকাল পর্বটি পুনরায় প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।

২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদির এ পর্বটি ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব সম্পন্ন ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে বিশাল মঞ্চ তৈরি করে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়েছিল। বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলি এলাকায় অবস্থিত ঢাকার অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন আহসান মঞ্জিল একসময় ঢাকার নওয়াবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি জাদুঘর।

ইত্যাদির এই পর্বে জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফর গেয়েছেন একটি অনবদ্য প্রেমের গান। এখন যেহেতু বর্ষাকাল-তাই ইত্যাদির টাঙ্গাইল পর্ব থেকে বৃষ্টি নিয়ে লেখা একটি মিষ্টি গান সংকলন করা হয়েছে এই পর্বে। গানটি গেয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। দুটি গানেরই কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।

4

সংগীত পরিবেশনে এস আই টুটুল ও শাকিলা জাফর। ছবি: ফাগুন অডিও ভিশন

বরাবরের মতো এবারের পর্বেও রয়েছে কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। রয়েছে নীলফামারীর সীমান্তবর্তী গ্রাম ডিমলার এক প্রতিবন্ধী নারী বানু আক্তারের উপর একটি মর্মস্পর্শী প্রতিবেদন। ‘আম চিঠি’ নিয়ে নাটোরের লক্ষণবাড়িয়া গ্রামের মোঃ জাকির হোসেন এর উপর রয়েছে একটি চমৎকার প্রতিবেদন। রয়েছে একজন নিদর্শন সংগ্রাহক আব্দুস সামাদ মন্ডলের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। যিনি তার জীবনের অর্ধেক সময় এই নিদর্শন সংগ্রহের পেছনে ব্যয় করেছেন। এছাড়াও একটি ফলোআপ প্রতিবেদনসহ বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে ভারতের আগ্রার তাজমহলের উপর একটি তথ্যবহুল প্রতিবেদন।

নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রুপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শক পর্ব ও চিঠিপত্র বিভাগ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত এ পর্বটি প্রচার হবে কেয়া কসমেটিকস এর সৌজন্যে। বরাবরের মতো রাত আটটার বাংলা সংবাদের পর প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম