মোঃ মনির উদ্দিন মান্না : করোনায় আক্রান্ত হয়ে ৭ জুন ইন্তেকাল করেছেন মাওলানা হাফিজ মোহাম্মদ ওসমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি আবুধাবির বানিয়াছে একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। জ্বর কাশি বেড়ে গেলে হাফিজ ওসমান নিজেই গাড়ি ড্রাইভ করে স্থানীয় মাফরাক হাসপাতালে গিয়ে ভর্তি হন এবং সেখানে ইন্তেকাল করেন।
হাফিজ ওসমানের দেশের বাড়ি নোয়াখালীতে। কয়েকদিন আগে দেশে হাফিজ ওসমানের একটি কন্যা সন্তান জন্মগ্রহন করে কিন্তু তাকে আর দেখা হলোনা। তার আগেই চলে গেলেন না ফেরার দেশে।
মরহুম হাফিজ মোহাম্মদ ওসমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনাও প্রকাশ করেন প্রবাসীরা।
Leave a Reply