ছবি : নকশী বার্তা ।

জাফর আহমেদ, লাকসাম :
লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাসকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও স্কুল ম্যানেজিং কমিটি। উক্ত স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শিরোনামে গত ৬ মার্চ, ১৬ মার্চ, ২৩ মার্চ এবং ৬ এপ্রিল ২০২৫ তারিখে দৈনিক আজকের জীবনসহ বিভিন্ন পত্রিকয় অনিয়ম-দুনীতির সংবাদ প্রকাশিত হয়েছিল। প্রকাশিত সংবাদ লাকসামের সর্ব মহলে ব্যাপক প্রশংসিত এবং আলোচিত ছিল।
গত ২৪ মার্চ ২০২৫ ইং তারিখে কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রিতা চক্রবর্তী স্বাক্ষরিত একটি পত্রে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কাউছার হামিদকে নির্দেশনা দেওয়া হয়েছিল।
ওই নির্দেশের আলোকে ২৪ জুন ২০২৫ ইং তারিখে ৬৮৯ নং স্বারকে উক্ত রসরাজ দাসকে তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে অব্যাহতি দিয়ে সিনিয়র শিক্ষক দিলীপ কুমার ভৌমিককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিযুক্ত করা হয়।
এছাড়াও উক্ত পত্রে সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেনকে তার সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।
১২ বছর যাবত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকা রসরাজ দাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নিকট একটি প্রতিবেদন দিয়েছিলো লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ। ১২ মার্চ স্বাক্ষরিত ৭পাতা সংযুক্তির ওই প্রতিবেদনে বলা হয়েছে, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাসের বিরুদ্ধে দুর্নীতি, আসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের ব্যাপক অভিযোগ রয়েছে। উক্ত স্কুলে সার্বিক বিষয়ে যথাযথ ভাবে কাজ সম্পন্ন করার চেষ্টা করলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অসহযোগিতা ও অদক্ষতার কারণে উক্ত স্কুলে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খেতে হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য শিক্ষকদের মাঝে দীর্ঘদিন বিভিন্ন দল উপদলে বিভক্ত করে রেখেছেন এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শিক্ষকদের মিটিংয়ে কয়েকজন শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন। উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে অভিভাবক, শিক্ষার্থী ও অন্যান্যদের সাথে রসরাজ দাস প্রতিনিয়ত খারাপ আচরণ করার কথাও বলা হয়েছে ওই পত্রে। রসরাজ দাস একপাক্ষিক অবস্থান গ্রহণ ও শিক্ষকদের মাঝে বিভাজন সৃষ্টি করায় তার বিরুদ্ধে শিক্ষার্থী, অভিভাবক, সিভিল সোসাইটি, সাংবাদিক ও অন্যান্য সাধারণ নাগরিকগণ অবস্থান নিয়েছে বলেও পত্রে উল্লেখ করা হয় ।

Leave a Reply