1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বিশ্বজুড়ে চন্দ্র-সূর্যগ্রহণকে ঘিরে প্রচলিত কুসংস্কারের গোপন সত্য

  • প্রকাশকালঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৪ জন পড়েছেন

ছবি- সংগৃহীত

নকশী বার্তা ডেস্ক : 

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সূর্য ও চন্দ্রগ্রহণকে ঘিরে প্রচলিত রয়েছে নানা ধরনের কুসংস্কার। বিশেষজ্ঞদের মতে, এই কুসংস্কার ও ভুল ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। প্রচলিত কিছু ভুল ধারণার মধ্যে অন্যতম হলো, গ্রহণের সময় খাবার খাওয়া বা রান্না করা উচিত নয়। অনেক জায়গায় মানুষ মনে করে, গ্রহণের সময় খাবার গ্রহণ বা রান্না করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তবে পদার্থবিজ্ঞানীরা এটি সম্পূর্ণ ভিত্তিহীন বলছেন।

দ্বিতীয় ভুল ধারণা হলো, গর্ভবতী নারীরা গ্রহণের সময় বাইরে গেলে গর্ভের শিশুর শরীরে জন্মদাগ, হৃদপিণ্ডে ছিদ্র বা বিকলাঙ্গতা হতে পারে। এ ধরনের ধারণার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

তৃতীয় ভুল ধারণা হলো, গ্রহণের সময় ভ্রমণ করা বা বাইরে থাকা ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন, সূর্য বা চাঁদের গ্রহণ চলাকালীন সময়ে আলাদা কোনো ক্ষতিকর রশ্মি নিঃসৃত হয় না, তাই এ ধরনের ভয় অমূলক।

গ্রহণের পর গোসল করার প্রচলিত ধারণা সম্পর্কেও বিজ্ঞানীরা সতর্ক করেছেন। বলা হয়, গ্রহণের সময় যে ক্ষতিকর রশ্মি শরীরে লেগে যায়, সেগুলো থেকে বাঁচার জন্য গোসল করা হয়। কিন্তু এটি বৈজ্ঞানিকভাবে সঠিক নয়।

একই সঙ্গে, বিশেষ সতর্কতা অবলম্বন করে সূর্যগ্রহণ দেখার কুসংস্কারও রয়েছে। তবে পদার্থবিজ্ঞানের অধ্যাপক নওরীন আহসান উল্লেখ করেছেন, শুধু গ্রহণের দিন নয়, সব সময় সূর্যের দিকে খালি চোখে তাকানো উচিত নয়।

উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে রবিবার, ৭ সেপ্টেম্বর। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এটি মোট সাত ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম