1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

গোপনেই বাগদান সারলেন ফারিয়া

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৪৫৫ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : অবশেষে প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। হবু বর ইফতেখার আলমের সঙ্গে গত পহেলা মার্চ আংটি বদল করেছেন তিনি। দু’জনের মধ্যে ৭ বছরের প্রেমের সম্পর্ক ছিল বলে জানান এ নায়িকা।
আংটি বদলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি জানান, তাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে পরিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। সহযোগিতার জন্য পরিবার ও বন্ধবান্ধবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
করোনাভাইরাস সঙ্কট কেটে গেলে ভালো দিনক্ষণ দেখে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন এ নায়িকা।
রেডিও জকি ও উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরুর পর ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রে অভিষেক ঘটে ফারিয়ার; বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করেন জাজ মাল্টিমিডিয়া।
এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
শাকিব খানের সঙ্গে তার সিনেমা ‘শাহেনশাহ’ মুক্তি পায় গত ৬ মার্চ। নির্মাতা শিহাব শাহীনের ‘যদি…কিন্তু…তবুও’ চলচ্চিত্রের শুটিং শুরুর পর করোনাভাইরাসের ধাক্কায় শুটিং বন্ধ রয়েছে। এতে তার সহশিল্পী হিসেবে আছেন অপূর্ব।
এর আগে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শেষ করেছেন।।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম