1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

  • প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ জন পড়েছেন

ছবি- সংগৃহীত। 

নকশী বার্তা ডেস্ক : 

এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শুরু থেকেই ফেভারিট হিসেবে টুর্নামেন্টে দাপট দেখানো দলটি অপরাজিত থেকে ফাইনালে শিরোপা নিশ্চিত করেছে।

ফাইনালে পাকিস্তান প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৪৭ রান তোলে। ওপেনার সাহিবজাদা ফারহান ৫৭ এবং ফখর জামান ৪৬ রান করলেও মাঝের ও শেষের দিকে পাকিস্তানের ব্যাটিং লাইন ধসে পড়ে। শেষ ৯ উইকেট মাত্র ৩৩ রানে হারিয়ে দলটি বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৪ উইকেট, আর বুমরা, অক্ষর ও বরুণ প্রত্যেকে নেন ২টি করে উইকেট।

১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতে চাপে পড়ে। পাওয়ারপ্লেতে স্কোর ছিল ৩৬/৩, দ্রুত আউট হন অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও শুবমান গিল। তবে তিলক ভার্মা দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি করে দলকে এগিয়ে নেন। শেষ দিকে রিংকু সিংকে সঙ্গে নিয়ে শেষ ওভারে ম্যাচ শেষ করেন তিনি। শেষ চার বলে ১৩ রান তুলে ভারত জয় নিশ্চিত করে।

পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ ও আবরার আহমেদ ভালো বোলিং করলেও ভারতের ব্যাটিং থামাতে পারেননি। শেষ ওভারে হারিস রউফের খরুচে বোলিং পাকিস্তানের জয়ের আশা গুঁড়িয়ে দেয়।

এই জয়ের মধ্য দিয়ে ভারত এশিয়া কাপে নবম শিরোপা জয় করল যার মধ্যে সাতটি এসেছে ওয়ানডেতে এবং দুটি টি-টোয়েন্টি ফরম্যাটে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম