1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের গণসংযোগ 

  • প্রকাশকালঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ জন পড়েছেন

ছবি –লাকসামে বিএনপির নেতা আবুল কালামের গণসংযোগ।

নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম দিনব্যাপী সাংগঠনিক গণসংযোগ কর্মসূচী করেছেন।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বাবার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর সূচনা করেন তিনি। পরে নিজ গ্রাম পাশাপুর থেকে শুরু করে লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও গণসংযোগ পরিচালনা করেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কয়েকটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় একের পর এক পথসভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো- পাশাপুর, মুদাফরগঞ্জ, নৈড়পার, লাকসাম জংশন, দৌলতগঞ্জ, খিলা, নাথেরপেটুয়া, বিপুলাসার, লক্ষণপুর, সরসপুর, বাইশগাঁও, হাসনাবাদ, উত্তর ঝলম ও মুদাফরগঞ্জ দক্ষিণ।
প্রতিটি পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে স্লোগান দেন – “ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।” জনগণের উচ্ছ্বাসমুখর উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এসব পথসভায় মোঃ আবুল কালাম বলেন, “বিএনপি জনগণের দল। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সবার সহযোগিতা কামনা করছি।”
দিনের কর্মসূচীর অংশ হিসেবে বিকেল তিনি সাবেক সংসদ সদস্য মরহুম কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের কবর জিয়ারত করেন এবং আত্মার মাগফিরাত কামনা করেন।
দিনব্যাপী এই সাংগঠনিক কর্মসূচীর মাধ্যমে মোঃ আবুল কালাম লাকসাম জুড়ে নির্বাচনী গণসংযোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
শেষ বিকেলে মাওলানা সাহেবের বাজারে অনুষ্ঠিত পথসভায় বিএনপি নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অঞ্চলজুড়ে তার এই সাংগঠনিক তৎপরতাকে বিএনপি নেতাকর্মীরা আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন।
এসময় পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, গুম পরিবারের সদস্য রাফসানুল ইসলাম, শাহরিয়ার কবীর রাতুলসহ উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম