1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ফ্লয়েড হত্যার বিরুদ্ধে সরব ট্রাম্প কন্যা

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৪৭৭ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে এবার সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প।

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ ও সামাজিক সাম্যের দাবিতে দেশটিতে চলমান বিক্ষোভ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। শুধু টিফানি নন, তার মা ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসও বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে কালো স্ক্রিনের ছবি পোস্ট করেছেন।

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির অনলাইনের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ১ জুন দিনভর বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এরপরই নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে বিক্ষোভকারীদের সমর্থনে পোস্ট দেন টিফানি।

উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রেসিডেন্ট ট্রাম্প সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। আর হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীদের ভয়ে এক রাত বাঙ্কারে কাটাতে হয়েছে ট্রাম্পকে। এবার সেই প্রেসিডেন্টের ছোট মেয়ে টিফানি ও তাঁর মা পক্ষ নিলেন বিক্ষোভকারীদের!

সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে #ব্ল্যাকআউটটুয়েসডে হ্যাশট্যাগটি জনপ্রিয় হয়ে উঠছে। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে তা ব্যবহার করা হচ্ছে। বিক্ষোভের সমর্থনে একটি কালো স্ক্রিনের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করা হচ্ছে।

সেই ছবি ইনস্টাগ্রাম ও টুইটারে শেয়ার করে ট্রাম্পের ২৬ বছর বয়সী মেয়ে টিফানি ট্রাম্প ক্যাপশনে লিখেছেন, ‘একা একা আমরা ছোট কিছু অর্জন করতে পারি; আর একসঙ্গে অর্জন করতে পারি অনেক কিছু।—হেলেন কিলার।’ একই সঙ্গে টিফানির ওই পোস্টে হ্যাশট্যাগ দেওয়া ছিল, ‘#ব্ল্যাকআউটটুয়েসডে’ ও ‘#জাস্টিসফরজর্জফ্লয়েড’।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অনেকেই টিফানি ট্রাম্পকে বলেছেন, তিনি যেন তার বাবা ডোনাল্ড ট্রাম্পকে এই বিক্ষোভের কারণ ব্যাখ্যা করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম