1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃ/ত্যু

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ জন পড়েছেন
ছবি : প্রতীকী।  
আবদুর রউফ, চৌদ্দগ্রাম: 

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরের পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো, আরিয়ান (২২মাস) ও সাদিয়া (২১মাস)। বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে সকালে লাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাফেজ বাড়িতে। আরিয়ান ওই গ্রামের আহসান হাবীবের ছেলে ও সাদিয়া সালাহ উদ্দিনের মেয়ে। তথ্যটি নিশ্চিত করেছেন শিশুদের চাচা মোছলেম মিয়া।
স্থানীয় লোকজন ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার সকালে নিজ বাড়ির পুকুর পাড়ে খেলা করছিল দুই শিশু আরিয়ান ও সাদিয়া। হঠাৎ খেলার ছলে দুইজন পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে থাকে। অনেকক্ষণ পর পুকুরের উত্তর পাড় দিয়ে পাশের বাড়ির আলমগীরের স্ত্রী ফারজানা বেগম যাওয়ার সময় দুই শিশুকে পানিতে ভাসতে দেখে চিৎকার দেন। বাড়ির লোকজন দ্রুত তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এদিকে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
নিহতদের চাচা মোছলেম মিয়া বলেন, খেলার ছলে হঠাৎ করে দুই শিশু পানিতে পড়ে কিছুক্ষণ পর ভেসে উঠে। আমরা টের পেয়ে তাদেরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, কম বয়সী শিশুদের যত্নে মায়েদের আরও বেশি সতর্ক হতে হবে। বিশেষ করে পুকুর পাড়ে তাদেরকে খেলতে দেয়া যাবে না। কারণ, ইতোপূর্বে খেলার ছলে পুকুরের পানিতে ডুবে অসংখ্য শিশুর মৃত্যু হয়েছে। সুতরাং, আমাদেরকে সকলকে ছোট শিশুদের সার্বিক বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, ‘হাসপাতালে আনার পূর্বেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে’।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম