1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

  • প্রকাশকালঃ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ জন পড়েছেন

ছবি: সংগৃহীত। 

নকশী বার্তা : 

দেশের বেশির ভাগ অঞ্চলে শনিবার তাপমাত্রা বাড়ায় শীত থেকে কিছুটা স্বস্তি মিলেছে। আগের দিন দেশের সাত জেলায় শৈত্যপ্রবাহ ছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল রবিবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে আগামী সোমবার রাত বা পরদিন মঙ্গলবার সকাল থেকে আবার তাপমাত্রা কমতে পারে।

এ সময় দেশের কিছু অঞ্চলে ফিরে আসতে পারে মৃদু শৈত্যপ্রবাহও।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘২৯ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা একই থাকতে পারে বা কিছুটা বাড়তে পারে। ৩০ ডিসেম্বর থেকে আবার তাপমাত্রা কমতে পারে। তখন দেশের কোনো কোনো অঞ্চলে আবার দু-এক দিনের জন্য মৃদু শৈত্যপ্রবাহও ফিরে আসতে পারে।

ওমর ফারুক জানান, আগামী মাসে, অর্থাৎ জানুয়ারির শুরুর দিকে দেশে কুয়াশার পরিমাণ কমতে পারে। তখন সামগ্রিকভাবে দেশের বেশির ভাগ জায়গায় তাপমাত্রা বাড়তে পারে। তবে দেশের উত্তরে তাপমাত্রা তুলনামূলক কম ও শীতের অনুভূতি বেশি থাকতে পারে তখনো।  এদিকে গতকাল দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা বাড়ায় শীত থেকে কিছুটা স্বস্তি মিলেছে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে, ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই এখনো চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরেই ছিল। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৫ ডিগ্রি। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে দেশের কোনো অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নামলে তখন সে অবস্থাকে শৈত্যপ্রবাহ বলা হয়।
তবে এ রকম তাপমাত্রা যদি কয়েকটি অঞ্চলে টানা দুই-তিন দিন থাকে তখন আবহাওয়া অধিদপ্তর সেই পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ হিসেবে ঘোষণা করে। ফলে যশোরে শনিবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলেও তাকে শৈত্যপ্রবাহ বলছে না আবহাওয়া অধিদপ্তর। 

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম