1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বলিউডের নোরা ফাতেহি ঢাকার চলচ্চিত্রে

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৪৫৫ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আইটেম গানে বলিউডের অনেক তারকাই নেচেছেন। এবার শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিতব্য ‘গ্যাংস্টার’ চলচ্চিত্রের আইটেম গানে নাচতে আসছেন বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহি।

বিষয়টি নিশ্চিত করে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘বিশ্বমানের তারকারা ছবির সঙ্গে যুক্ত হলে দর্শকের আগ্রহ বেড়ে যায়। তাই আমার সব ছবিতেই ব্যতিক্রম কিছু রাখতেই সবসময় চেষ্টা করি। নতুন এ ছবির গানে পারফর্মের জন্য নোরার সঙ্গে কথা বলেছে আমার বলিউড এজেন্ট। তারাই সানির সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই বেশ ক’জন সংগীত পরিচালককে আইটেম গানটি তৈরির দায়িত্ব দিয়েছি। গানটি নিয়ে বেশ কয়েকজন কাজ করছেন। খুব শিগগিরই গানটির শুটিং করা হবে।’

শাপলা মিডিয়ার প্রযোজনার ‘গ্যাংস্টার’ ছবিটি নির্মাণ করবেন ড্যাশিং নির্মাতা শাহীন সুমন। এতে নায়ক হিসেবে থাকছেন শান্ত খান আর নায়িকা থাকছেন কলকাতার ঋতিকা সেন।

‘দিলবর দিলবর’, ‘গরমি’, ‘কামারিয়া’সহ বেশ কয়েকটি গানের পারফর্ম করে ভারতের পাশাপাশি বাংলাদেশেও পরিচিতি পেয়েছেন বলিউডি অভিনেত্রী নোরা ফাতেহি।

বলিউড চলচ্চিত্র ২০১৪ সালে ‘রোয়ার: দ্য টাইগার্স অব দ্য সুন্দরবন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। এরপর তিনি পুরী জগন্নাথের তেলুগু চলচ্চিত্র টেম্পার এ একটি আইটেম গানে পারফর্ম করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম