1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

২০২৫ সালে বিশ্বে ১২৮ সাংবাদিককে হত্যা

  • প্রকাশকালঃ শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৪৭ জন পড়েছেন

ছবি:  সংগৃহীত। 

নকশী বার্তা : 

২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশে হত্যার শিকার হয়েছেন ১২৫ সাংবাদিক। বেলজিয়ামভিত্তিক ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ফেডারেশন (আইএফজে) এ তথ্য জানিয়েছে। এসব হত্যাকাণ্ড সবচেয়ে বেশি ঘটেছে পশ্চিম এশিয়ায়। এর মধ্যে ফিলিস্তিন ভূখণ্ড গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৫৬ সাংবাদিক নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪৪ শতাংশ।

নিহতদের মধ্যে আফ্রিকায় এক বছরে ১৮ জন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৫, আমেরিকায় ১১ এবং ইউরোপে ১০ সাংবাদিক রয়েছেন। তবে তালিকায় ৯ জন রয়েছেন, যাদের মৃত্যু হয় দুর্ঘটনায়। নিহতদের মধ্যে ১০ নারী সাংবাদিক রয়েছেন।

ফেডারেশন ভারতে চারটি মৃত্যুর তথ্য জানিয়েছে। গত বছরের ১ জানুয়ারি হত্যার শিকার হন ইউটিউব চ্যানেল ‘বাস্টার জাঙ্কশন’ পরিচালনাকারী সাংবাদিক মুকেশ চন্দ্রকর। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় একটি সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগে রিপোর্ট করার অভিযোগে তাঁকে হত্যা করা হয়েছিল।

ফেডারেশন জানায়, বছরে বিশ্বের ৫৩৩ সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কারাদণ্ডপ্রাপ্ত সাংবাদিকের সংখ্যা ২৭৭, যা সবচেয়ে বেশি। এ ছাড়া চীনে ১৪৩ ও মিয়ানমারে ৪৯ জন রয়েছেন। এর আগে ২০২৪ সালে ফেডারেশন ১২২ সাংবাদিক নিহত এবং ৫১৬ জনকে কারাদণ্ড দেওয়ার খবর দিয়েছিল। সাংবাদিকদের সুরক্ষায় কর্তৃপক্ষের ‘ক্রমাগত ব্যর্থতার’ নিন্দা জানিয়েছে ফেডারেশন এবং সহিংসতা বন্ধে তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যান্থনি বেলাঙ্গার বলেন, এক বছরে ১২৮ সাংবাদিক নিহত হওয়ার ঘটনা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি একটি বৈশ্বিক সংকট।

গাজায় ৫৬ সাংবাদিক নিহত
আইএফজে জানিয়েছে, ২০২৫ সালে সাংবাদিক হিসেবে কাজ করার জন্য ফিলিস্তিন ছিল সবচেয়ে ভয়ংকর স্থান। আর সমগ্র মধ্যপ্রাচ্য মিডিয়া পেশাদারদের জন্য সবচেয়ে বিপজ্জনক অঞ্চল। গত বছর এই অঞ্চলে ৭৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে শুধু গাজায় নিহত হয়েছেন ৫৬ সাংবাদিক। এরমধ্যে আলজাজিরার সাংবাদিক আনাস আল-শরিফের হত্যাকে সবচেয়ে মারাত্মক বলে উল্লেখ করেছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম