1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

৬০ বছরেও ‘কিশোরী’ থাকতে চান চমক

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৯ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

নকশী বার্তা :

বছরদুয়েক আগে মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করে আলোচনায় এসেছিলেন মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার সম্পর্কের উষ্ণতা এবার ফুটে উঠেছে ভালোবাসা দিবসের বিশেষ এক পোস্টে। ব্যক্তিজীবনের সরল অনুভূতি আবারও ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নিজের ফেসবুক পেজে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে চমক লেখেন, ‘এখন আমার কাছে ভালোবাসা মানে পুরনো মানুষটাকে প্রতিদিন নতুন করে খুঁজে নেওয়া, পাশে থাকা, যত্ন করা।

 

নিজের ভবিষ্যৎ জীবনের এক কোমল স্বপ্নও প্রকাশ করেন তিনি। চমকের ভাষায়, ‘আমার ৬০তম বসন্তে, কুঁচকে যাওয়া হাত তোমার হাতে রেখে এক বসন্ত বিকেল উদ্‌যাপন করতে চাই।’

পোস্টে তিনি জানান, জীবনের শেষ প্রান্তে প্রিয় মানুষটির সঙ্গে সাধারণ কিছু মুহূর্ত উপভোগ করাই তার সবচেয়ে বড় ইচ্ছা— কখনো নরওয়ের কোনো নির্জন গ্রামে বসে কফি খাওয়া, কখনো প্রিয় কবিতা পড়তে পড়তে তার কাঁধে মাথা রাখা।

No photo description available.

মার্কিন কবি শেল সিলভারস্টেইন-এর কবিতা পড়ার প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, তুমি অন্য মেয়ের দিকে তাকালে তোমার দিকে চোখ রাঙিয়ে তাকাতে চাই।

শেল সিলভারস্টেইনের (মার্কিন লেখক) একটা কবিতা পড়তে পড়তে তোমার কাঁধে মাথা রেখে, ৬০ বছরে নিজেকে কিশোরী ভাবতে চাই।May be an image of smiling

জীবনের শেষ ইচ্ছার কথা বলতে গিয়ে চমক আরো যোগ করেন, ‘খুব সাধারণ কয়েকটা স্বপ্ন ছিল। প্রায় সবই পূরণ হয়েছে। এখন শুধু তোমার সঙ্গে বৃদ্ধ হতে চাই। এটা পূরণ হলে আর কোনো আফসোস থাকবে না।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম