1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সোনার দাম বেড়ে ২ লাখ ৭৪ হাজার টাকা

  • প্রকাশকালঃ সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৪৫ জন পড়েছেন

ছবি : সংগৃহীত।

নকশী বার্তা :

দেশের বাজারে সোনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। এর মাধ্যমে অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠলো সোনার দাম।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকায় বিক্রি হবে। সোনার দামের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে রুপার দামও।

বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৭৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকায় স্থানীয় বাজারেও এর ব্যাপক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। গোল্ডপ্রাইস ডট ওআরজি-এর তথ্যমতে, বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৩৫৩ ডলারে পৌঁছেছে, যা গত কয়েক দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়ে সোনার দাম ভরিপ্রতি ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল। সেই সময় এক লাফে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়েছিল বাজুস। বিশ্ববাজারে দামের অস্থিরতা এবং সরবরাহ সংকটের কারণে দেশের বাজারেও নিয়মিতভাবে স্বর্ণ ও রুপার দামের এই সমন্বয় করা হচ্ছে বলে বাজুস সূত্রে জানানো হয়েছে। বর্তমান এই ঊর্ধ্বগতি সাধারণ ক্রেতাদের মাঝে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম