1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রতিটি পরীক্ষা কেন্দ্র থাকবে সিসি ক্যামেরার আওতায়: শিক্ষামন্ত্রী

  • প্রকাশকালঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৭৬ জন পড়েছেন

ছবি : সংগৃহীত।

কুমিল্লা প্রতিনিধি : 
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, এসএসসি পরিক্ষা আসন্ন। প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। শুধু পরিক্ষার সময়ই না, প্রতিটা প্রতিষ্ঠান ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে যেন থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে মনিটরিং করা যায়।
কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় শিক্ষা মন্ত্রী কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি এইচএসসি পরীক্ষার বিগত বছর গুলোর ফলাফল নিয়ে বোর্ড কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা করেন। এ সময় তিনি কর্মকর্তা ও শিক্ষকদের নকল বন্ধের বিষয়ে কঠোর হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশনা দেন।
শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এর আগের কয়েক বছরের ক্রমাগত ফলাফলের তুলনায় গতবছর হঠাৎ ফলাফলের হার অনেক কমে গিয়েছে। তারমানে এমন হতে পারে সেসব বছরগুলোতে নকলের প্রবণতা কিংবা কোন অনিয়ম ছিল। তাই নকল বন্ধ করতে বোর্ড কর্মকর্তা ও শিক্ষকদের সবচেয়ে বেশি সতর্ক হতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়াসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
পরবর্তীতে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম