1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জমজমাট আয়োজনে তারকাখচিত হাফ টাইম শো

  • প্রকাশকালঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০৫ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

নকশী বার্তা : 

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ঘিরে উন্মাদনায় যোগ হচ্ছে নতুন মাত্রা। স্পেন ও আর্জেন্টিনার শিরোপা লড়াইয়ের পাশাপাশি এবার প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে ‘হাফটাইম শো’। ফুটবলের ইতিহাসে এই নতুন সংযোজনকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

রবিবার (বাংলাদেশ সময় রাত ১টা) নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। বিরতির সময় অনুষ্ঠিত হবে প্রায় ১১ মিনিটের এই বিশেষ সংগীতানুষ্ঠান। মঞ্চ তৈরি ও সরিয়ে নিতে অতিরিক্ত সময় লাগায় বিরতির মোট সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

হাফটাইম শোকে স্মরণীয় করে তুলতে বিশ্বের জনপ্রিয় সংগীত তারকাদের এক মঞ্চে এনেছে ফিফা ও গ্লোবাল সিটিজেন। এবারের আয়োজনে পারফর্ম করবেন জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, আফ্রোবিট তারকা বার্না বয়, বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং পিএস২২ কোরাস। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন পুরো অনুষ্ঠানের সৃজনশীল তত্ত্বাবধান করছেন এবং কোল্ডপ্লেও বিশেষ পরিবেশনায় অংশ নেবে।

বিশ্বকাপের ইতিহাসের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবার।

তাঁর কথায়, ‘বিশ্বকাপ পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে রাখে। এই ঐতিহাসিক আয়োজনের অংশ হতে পারা আমার জন্য গর্বের। সবচেয়ে আনন্দের বিষয়, এই উদ্যোগ শিশুদের শিক্ষার জন্য কাজ করবে।’বিশ্বকাপের অফিশিয়াল গান ‘দাই দাই’-এর অন্যতম শিল্পী বার্না বয়ও জানিয়েছেন, ফাইনালের মঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করতে পারা তাঁর জন্য গর্বের। ধারণা করা হচ্ছে, শাকিরার সঙ্গে গাওয়া গানটিও হাফটাইম শোতে পরিবেশন করা হবে।

শুধু সংগীতশিল্পীরাই নন, শিশুদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর পরিচিত চরিত্রগুলোর পাশাপাশি ‘কারমিট দ্য ফ্রগ’ ও ‘মিস পিগি’ও এই অনুষ্ঠানে অংশ নেবে।

ফিফা জানিয়েছে, এই আয়োজনের উদ্দেশ্য শুধু বিনোদন নয়। হাফটাইম শো থেকে সংগৃহীত অর্থ ব্যয় হবে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের লক্ষ্য নিয়েছে সংস্থাটি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসের কথা যদি ওঠে, তা শিক্ষার চেয়ে বড় কিছু হতে পারে না। তাই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর উদ্যোগে জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা এবং বিটিএসকে পেয়ে আমরা গর্বিত।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম