1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লায় স্বপ্নজোড়া সবুজায়ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

  • প্রকাশকালঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫৮ জন পড়েছেন
ছবি : নকশী বার্তা। 
মোঃ হুমায়ুন কবির মানিক :

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা ৮ আগষ্ট বৃহস্পতিবার কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশন কুমিল্লার নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক , বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিতর্ক পরিষদের সভাপতি ও দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহজাদা এমরান।
আসাদুজ্জামান রনি পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সভাপতি শাহরিয়ার ইসলাম সাইফ, বক্তব্য রাখেন স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সেক্রেটারী ইমরান হোসেন হিমেল।
কাজী এনামুল হক ফারুক বলেন, শিক্ষার্থীরা জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে গড়ে তোলে। শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের মাধ্যমে নানান কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে জাতিকে দিক নির্দেশনার পাশাপাশি আগামী সুন্দর বাংলাদেশের পথ দেখায়। আদর্শ সমাজ বিনির্মাণ করতে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ।
তিনি কুমিল্লা নগরকে সবুজায়ন করার পরামর্শ দেন।
শাহজাদা এমরান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অপরাজনীতি মুক্ত করার জন্য অন্যতম ভুমিকা রাখতে পারে স্বপ্নজোড়ার মত সামাজিক সংগঠনগুলো। এ জন্যই একটি আদর্শ সমাজ গঠনে স্বপ্নজোড়া সংগঠনের মত সেচ্ছাসেবী সংগঠনের গুরুত্ব অপরিসীম।

অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, একজন ভালো স্বেচ্ছাসেবক থেকে একজন ভালো ছাত্র হওয়া অনেক বেশী গুরুত্বপূর্ন। আবার একজন ভালো মানুষ হওয়া একজন ভালো ছাত্র হবার চেয়েও বেশী গুরুত্ব বহন করে। সামাজিক সংগঠনগুলো ভালো মানুষ হবার কৌশল শেখায়।

আলোচনা সভা শেষে স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া সবুজায়ন প্রতিযোগিতায় ২০২৬ রানার্স আপ অপি, চ্যাম্পিয়ন মাহমুদা রহমান মুক্তা, চ্যাম্পিয়ান অব দ্যা চ্যাম্পিয়ন নাহিদা সুলতানা জেরিন।
বিজয়ীদের মাঝে নগদ অর্থ, সনদ ও বৃক্ষ উপহার দেওয়া হয়।
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সক্রিয় সদস্য সনদ প্রাপ্তরা হলেন ফয়সাল মাহমুদ মজুমদারসামির, শ্রী প্রবন কান্তি দাস, ইমরান হোসেন হিমেল, তাহসান আহম্মেদ লবি, আসাদুজ্জানরনি। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন সাদমান সাবাব ও অপি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম