1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার

  • প্রকাশকালঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৮৫ জন পড়েছেন
ছবি : গ্রেপ্তার ধর্ষণ মামলার আসামী শামীম। 
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে আলোচিত ধর্ষণ, গর্ভপাত ও অপহরণ মামলার প্রধান আসামি সুফিয়ান মজুমদার শামীমকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে তাকে কুমিল্লা আদালতে পাঠায় লাকসাম থানা পুলিশ। রোববার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে অভিযান চালিয়ে শামীমকে গ্রেফতার করে এসআরবি। এর আগে গত ২ জুলাই (বুধবার) ভোরে বিশেষ অভিযান চালিয়ে মামলার আরেক আসামি আলামিনকেও (২১) গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, গত ২৬ ফেব্রুয়ারি ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করা হয়। অভিযোগ রয়েছে, অপহরণের পর তাকে জোরপূর্বক ধর্ষণ, শারীরিক নির্যাতন, অবৈধ গর্ভপাত এবং মাদক সেবনে বাধ্য করা হয়। পরে ১০ এপ্রিল প্রথমবার ভিকটিমকে উদ্ধার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল পুনরায় তাকে অপহরণ করা হয়। পরবর্তীতে ২৩ জুন দ্বিতীয়বার ভিকটিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৪ জুন লাকসাম থানায় মামলা (জিআর-২১) দায়ের করা হয়।
মামলায় প্রধান অভিযুক্ত হলেন- সুফিয়ান মজুমদার প্রকাশ শামিম (২২), পিতা: শাহাজাহান মজুমদার, পশ্চিমগাঁও। অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছে- আলামিন (২১), পিতা: ওবায়দুল হক, গোবিন্দপুর; শাহাজাহান (৫৫), পিতা: মৃত সিদ্দিক মজুমদার, পশ্চিমগাঁও; এছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী বলেন, “মামলার প্রধান আসামি শামীমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ২ নম্বর আসামি আলামিনকেও গ্রেপ্তার করা হয়েছে।”
মামলার বাদী ফারহানা মাহমুদা ঝর্ণা বলেন, “মেয়ের ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছি। আমি আইজিপি, ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) ও কুমিল্লার পুলিশ সুপারের কাছে বিষয়টি অবহিত করি। এরপর পুলিশ সদর দপ্তর থেকেও যোগাযোগ করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছি।”

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম