1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

গুলিতে নিহত দাদার লাশের ওপর বসে কান্না, হৃদয়বিদারক ছবি ভাইরাল

  • প্রকাশকালঃ বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪৯৯ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : জঙ্গিদের গুলিতে ঝাঁজরা হয়ে গেছে দেহ। রক্তে ভেসে যাচ্ছে পরনের সাদা শার্ট। আর সেই দাদার মৃতদেহের ওপর বসেই অঝোরে কেঁদে চলেছে তিন বছরের দুধের শিশু। অজানা ভয় গ্রাস করেছে স্বজনহারা বাচ্চাটিকে। মায়ের কাছে ফিরতে চায় সে। যেভাবেই হোক। যত তাড়াতাড়ি সম্ভব। বাচ্চার সেই হৃদয়বিদারক ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, ঘটনার পরই মায়ের কোলে নিরাপদ আশ্রয়ে শিশুকে ফিরিয়ে দিতে দ্রুত ব্যবস্থা নেয় জম্মু ও কাশ্মীর পুলিশ। এর আগে, বুধবার সাতসকালে কাশ্মীরের সোপর মডেল টাউনে সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশে যৌথ টহলদারি বাহিনীর ওপর চড়াও হয় জঙ্গিরা। আড়াল থেকে এলোপাথাড়ি গুলি চালায় তারা। যার ফলে একজন সেনা নিহত হন। আরও অন্তত ৩ জন সিআরপিএফ সেনা আহত হন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের মধ্যেই প্রাণ হারান লোকটি। স্থানীয় বাসিন্দা তিনি। নাতিকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। কিন্তু পরিণতি এমন হবে কে জানত। তাঁকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে দুধের শিশু। তবে অতি তৎপরতার সঙ্গে জঙ্গিদের বন্দুকের নলের মুখ থেকে তাকে উদ্ধার করে নিরাপত্তাবাহিনী। এরপর জম্মু ও কাশ্মীর পুলিশই তাকে বাড়ি পৌঁছে দিতে উদ্যোগ নেয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম