1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

পরিচালনায় নাম লেখালেন ছন্দা

  • প্রকাশকালঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৪২৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : এবার নাট্যনির্মাতা হিসেবে কাজ শুরু করলেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। নাটকের নাম ‘জোছনা’। এটি জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মিত হচ্ছে। শোয়েব চৌধুরীর গল্পে নাটকের চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফেরারী ফরহাদ।

নাটকটি পরিচালনার পাশাপাশি এতে নাম ভূমিকায় অভিনয়ও করবেন ছন্দা। নাটক নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

এ বছর জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছে। একটি নাটক নির্মাণের দায়িত্ব দিয়েছে আমাকে।

এমন একটি বিশেষ দিবসের নাটক এটি, এজন্য কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যাই। এর আগেও নির্মাণের প্রস্তাব পেয়েছি; কিন্তু আগ্রহ ছিল না। দায়িত্ব যখন নিয়েছি তখন কাজটি ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘অনেক বছর ধরেই তো অভিনয় করছি, কিন্তু কখনও পরিচালনায় আসার কথাটা সেভাবে ভাবিনি। ভালো একটা প্রস্তাব পেয়েছি বলেই কাজটি করছি। বঙ্গবন্ধুর সঙ্গে সংশ্লিষ্ট কাজে নিজেকে যুক্ত রাখতে পারছি এটিও আমার জন্য বিশাল প্রাপ্তি। আমার মনে হয় দর্শক হতাশ হবেন না। দর্শক ভালো কিছু পেতে যাচ্ছেন।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম