1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

পানিপ্রবাহে সর্বকালের রেকর্ড ভেঙেছে তিস্তা, রেডঅ্যালার্ট

  • প্রকাশকালঃ সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৪৪৭ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : নীলফামারীতে সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে তিস্তা নদীর পানিপ্রবাহ।

সোমবার সকাল ৬টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার রাত ১২টায় সেখানে পানিপ্রবাহ ছিল বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে। রাতে তিস্তার ব্যারাজ এলাকা ও এর আশপাশের এলাকায় রেডঅ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড।

তিস্তার এমন রুদ্রমূর্তির খবরে রাতে ব্যারাজ এলাকায় আসেন পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ। দীর্ঘ সময় অবস্থান করে তিনি ঘুরে দেখেন ব্যারাজ ও ফ্লাড বাইপাস এলাকা। এ সময় তার সঙ্গে ছিলেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) একেএম শামসুজোহা, উপবিভাগীয় প্রকৌশলী হাফিজুল হক।

উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার অতিক্রম করে গত শুক্রবার। সে থেকে বিপদসীমার ওপরে চলছে পানিপ্রবাহ।

টানা চার দিনের ঢলে জেলার ডিমলা উপজেলার নদীবেষ্টিত পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপনী, গয়াবাড়ী ইউনিয়নের ১৫ গ্রামের ১০ হাজার পরিবার বন্যাকবলিত হয়ে পড়ে।

এসব পরিবারের ঘরবাড়িতে পানি প্রবেশ করে চরম ভোগান্তিতে পড়েছে। সরকারিভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৬০ টন চাল, নগদ ১ লাখ টাকা ও ৫০০ শুকনো প্যাকেট বরাদ্দ দিয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম