1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

এবার আইপিএল আয়োজনের প্রস্তুতি শুরু করেছে দুবাই

  • প্রকাশকালঃ শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪০২ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে আইপিএল। ভারতে করোনা পরিস্থিতি বেশ খারাপ। যে কারণে সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কা আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছিল। শেষ পর্যন্ত বিসিসিআইয়ের পছন্দ দুবাইকে। সেই ইঙ্গিত পেয়েই আইপিএল আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে দুবাই ক্রিকেট সংস্থা। দুবাই স্পোর্টস সিটির প্রধান সালমান হানিফ জানিয়েছে, আইপিএল আয়োজনের সমস্ত পরিকল্পনা তৈরি করে রাখা হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অনিশ্চয়তার মধ্যেই সেপ্টেম্বর -অক্টোবরের উইন্ডোতে আইপিএল আয়োজনে বদ্ধপরিকর বিসিসিআই। দুবাই স্পোর্টস সিটির মধ্যেই দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়াম আছে। আইসিসির একাডেমিও আছে। গালফ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সালমান হানিফ জানিয়েছেন, ‘স্টেডিয়ামে আলাদা আলাদা ভাবে ৯টা পিচ আছে। এখানে অল্প সময়ের মধ্যে অনেক ম্যাচ আয়োজন করা সম্ভব। উইকেট যাতে সতেজ থাকে, সেইজন্য আপাতত আর কোনো ম্যাচ এখানে খেলা হবে না।’

দুবাইতেও করোনা সংক্রমণ বেড়েছে। ৫০ হাজারের বেশি লোক আক্রান্ত আর মৃতের সংখ্যা ৩০০। অন্যদিকে ভারতের অবস্থা ভয়াবহ। আক্রান্তের সংখ্যান ১০ লাখ পেরিয়ে গেছে। এমতাবস্থায় বিসিসিআই যদি সেপ্টেম্বর-অক্টোবরের উইন্ডোতে যদি আইপিএলের দিনক্ষণ ঠিক করে ফেলে, তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলো কয়েক সপ্তাহ আগে থেকেই অনুশীলন শুরু করবে। হানিফ বলেছেন, ‘এখানে অনুশীলনে কোনো সমস্যা হবে না। কারণ আগেও আমরা বহুদলীয় টুর্নামেন্ট আয়োজন করেছি। আইসিসির কমপ্লেক্সেই দুটি মাঠে ৩৮টি উইকেট আছে। গরমে অনুশীলন করতে না চাইলে ইনডোরের ব্যবস্থাও আছে।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম