1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

শাহরুখের প্রেমে পড়েছিলেন ফাতিমা!

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪৭৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের প্রেমে পড়েছিলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তবে এই সময়ে না, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান অভিনীত ছবি ‘ওয়ান টু কা ফোর’ এর শুটিং সেটে।
সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন দঙ্গল গার্ল। ফিল্মফেয়ারকে দেওয়া সেই সাক্ষাতকারে ফাতিমা জানিয়েছেন, ২০০১ সালে মুক্তি প্রাপ্ত ‘ওয়ান টু কা ফোর’ ছবিতে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেছিলাম আমি। সেসময় শুটিং সেটে শাহরুখ খানের সাথে অনেক কথা হতো। তাকে খুব ভালো লেগেছিল। এমনকি তার প্রেমেও পড়ে গিয়েছিলাম। কিন্তু তখন আমি ছিলাম অনেক ছোট। তাই সেভাবে গুরুত্ব পাইনি।
তিনি বলেন, তবে খুব কষ্ট পেয়েছিলাম যখন জানতে পারি শাহরুখ বিবাহিত! আমার মন ভেঙে গিয়েছিল।

আমি কতটা কেঁদেছিলাম বলে বুঝাতে পারবো না। মনে হচ্ছিল যেন আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে।
‘ওয়ান টু কা ফোর’ ছাড়াও ফাতিমা শিশুশিল্পীর চরিত্রে আরো অভিনয় করেছিলেন ‘চাচী ৪২০’ এবং ‘বড়ে দিলওয়ালা’ ছবিতে। তবে ফাতিমা আলোচনায় আসেন আমির খানের ‘দঙ্গল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম