1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৩৩৫ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : আসন্ন ঈদুল আজহার পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। তবে সেটিকে ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

সেখানে বলা হয়, ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। সম্প্রতি ‘বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড’ নামক একটি ফেসবুক পেজ থেকে সংবাদটি প্রচার করা হয়। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

তাই এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হলো। শিক্ষা মন্ত্রণালয় যখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, তখনই তা গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।

তাছাড়া ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আর ‘বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড’ নামে দেশে কোনো বোর্ডও নেই।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। কবে নাগাদ খোলা হয়, তার কোনো নিশ্চয়তা নেই। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে বেশ কয়েকবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম