1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু : কঙ্গনাকে পুলিশে তলব

  • প্রকাশকালঃ শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪৬৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে তলব করেছে মুম্বই পুলিশ। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের নানা অসঙ্গতি নিয়ে কথা বলছেন কঙ্গনা। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের বিরুদ্ধে সোচ্চার তিনি। সুশান্তের ঘটনায় তথ্য জানতেই এই অভিনেত্রীকে তলব করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশের একটি সূত্র জানায়, সুশান্তের বিষণ্ণতার কারণ বোঝার জন্য পুলিশ কঙ্গনার কাছ থেকে কিছু তথ্য জানতে চায়। সেই অনুযায়ী শুক্রবার তাকে তলব করে তার মানালির ঠিকানায় একটি চিঠি পাঠানো হয়েছে। সুশান্ত কেন এই সিদ্ধান্ত নিয়েছেন, এর পেছনে সম্ভাব্য কারণ কী হতে পারে সে বিষয়ে কঙ্গনাকে প্রশ্ন করবে পুলিশ।
এদিকে কঙ্গনার আইনজীবী বিষয়টি নিশ্চিত করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, মুম্বই পুলিশ কঙ্গনা রানাউতকে মুম্বইয়ের বাড়ির ঠিকানায় নোটিশ পাঠিয়েছে। আমি তার পক্ষ থেকে উত্তর দিয়েছি। সুশান্তকে ন্যায় বিচার দেওয়ার জন্য তিনি সব রকম সহায়তা করবেন।

আশা করব, মুম্বই পুলিশও সহযোগিতা করবে।
এর আগে কঙ্গনা দাবি করেন, সুশান্তের বিষয়ে জবানবন্দি দিতে রাজি আছেন তিনি। কিন্তু মুম্বই পুলিশ তার সঙ্গে যোগাযোগ করেনি। শুধু তাই নয়, এই অভিনেত্রী জানান, তার কথার প্রমাণ না দিতে পারলে পদ্মশ্রী পুরস্কার ফেরত দেবেন তিনি।
সুশান্তের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত করছে মুম্বই পুলিশ। ইতোমধ্যে বেশ কয়েকজনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম