1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশে স্বর্ণের ভরি ৭২ হাজার ৭৮৩ টাকা

  • প্রকাশকালঃ শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪৫৪ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : মহামারি করোনার প্রার্দুভাবের মধ্যে রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের দাম। সব ধরনের স্বর্ণের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৭২ হাজার ৭৮৩ টাকা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (২৪ জুলাই) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে। বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষ‌রিত বিজ্ঞপ্তিতে বলা হ‌য়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে ইউএস ডলারের দরপতন হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে ক্রমাগতভাবে স্বর্ণের মূল্যবৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় দেশীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্যবৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২৪ জুলাই (শুক্রবার) থেকে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করেছে।

২৪ জুলাই থেকে নতুন দাম অনুযায়ী, সব‌চে‌য়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বা‌ড়ি‌য়ে ৭২ হাজার ৭৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬৯ হাজার ৬৩৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬০ হাজার ৮৮৬ টাকা। সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম ৫০ হাজার ৫৬৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূ‌র্বের নির্ধা‌রিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।

জানা গেছে, বৈশ্বিক এ মহামরির মধ্যে তিনবার স্বর্ণের দাম বাড়ালো বাজুস। এর আগে সব‌শেষ গত ২৩ জুন স্বর্ণের দাম নির্ধা‌রণ ক‌রে‌ছিল বাজুস। তার আ‌গে ২৮ মে স্ব‌র্ণের দাম নির্ধা‌রণ ক‌রে স্বর্ণ ব্যবসায়ীদের এ সংগঠনটি।

আজ ২৩ জুলাই পর্যন্ত স্বর্ণের দাম ছিল, সব‌চে‌য়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি ৬৯ হাজার ৮৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৬৬ হাজার ৭১৮ এবং ১৮ ক্যারেটের ৫৭ হাজার ৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম ৪৭ হাজার ৬৪৭ টাকা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম