1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

করোনায় ক্রিকেট পাড়ায় বিয়ের হিড়িক

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩৬২ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : করোনা মধ্যে একের পর এক সুখবর দিয়েছেন দেশের ক্রিকেটাররা। গত প্রায় ২০ দিনে একে একে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জাতীয় দলের ৫ ক্রিকেটার।

জুনের প্রথম সপ্তাহে খবর এলো- আবু জায়েদ রাহী বিয়ে করেছেন। এর কয়েকদিন পর দ্বিতীয় বিয়ে করলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সপ্তাহ ঘুরতেই শুভ কাজটা সাড়েন জাতীয় দলের তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। এরপর বিয়ের সুখবর দেন জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম। সব শেষ এই সারিতে যুক্ত হলেন অলরাউন্ডার মেহেদী হাসান।

৮ জুলাই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন পেসার আবু জায়েদ রাহী। রাহীর স্ত্রীর নাম তৌহিদা আক্তার জুহা, পেশায় চিকিৎসক। রাহীর মতো তার বাড়িও সিলেটে।

১২ জুলাই ময়মনসিংহে বিয়ে করেছেন মোসাদ্দেক হোসেন, দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার। ময়মনসিংহে শুক্রবার পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠানিকতা। তার স্ত্রীর নাম উম্মে তামান্না, বাড়ি ময়মনসিংহ শহরের তালতলা এলাকায়।

রাজশাহীতে বিয়ে করেছেন নাজমুল হোসেন শান্ত। চার বছরের প্রেম বিয়েতে রূপ দিয়েছেন এই তরুণ ক্রিকেটার। ১১ জুলাই নিজ শহর রাজশাহীতে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন শান্ত। তার স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না।

২৪ জুলাই ঢাকায় নাশা ওয়াহেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সাদমান ইসলাম । সাদমানের স্ত্রী নাশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের স্নাতক শেষ সেমিস্টারে অধ্যয়নরত।

সবশেষ রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় খুলনার তরুণ তারকা ক্রিকেটার মেহেদী হাসান বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বয়রায় মেহেদীর মামার বাসায় একেবারেই ঘরোয়া পরিবেশে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের জীবনসঙ্গিনীর নাম ঋতু। তিনি খুলনা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে অধ্যয়নরত আছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম