1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জাতীয় মসজিদে ঈদের জামায়াত ৬টি

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৫৪৪ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : করোনা পরিস্থিতিতে ১ আগস্ট সারা দেশে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৬টি জামাআত হবে। তবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব জামাআত আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাআত সকাল ৭টায় হবে। এরপর এখানে পর্যায়ক্রমে আরও ৫টি জামাআত হবে। সর্বশেষ জামায়াত বেলা ১১টা ১০ মিনিটে হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

জাতীয় মসজিদে ঈদের নামাজের সময়সূচি ও ইমামের দায়িত্বপালনের তালিকা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে।

প্রথম জামাআত : সকাল ৭টায়, ইমাম মুফতি মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

দ্বিতীয় জামাআত : সকাল ৭ টা ৫০ মিনিটে, ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

তৃতীয় জামাআত : সকাল ৮টা ৪৫ মিনিটে, ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

চতুর্থ জামাআত : সকাল ৯টা ৩৫ মিনিটে, ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

পঞ্চম জামাআত : সকাল ১০টা ৩০ মিনিটে, ইমাম হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন।

৬ষ্ঠ ও সর্বশেষ জামাআত : সকাল ১১টা ১০ মিনিটে, ইমাম মাওলানা আবদুর রব মিয়া, সাবেক উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম