1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

শুক্রবার লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদ

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৭১৫ জন পড়েছেন

লক্ষিপুর প্রতিনিধি : সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামের সহস্রাধিক মানুষ ৪১ বছর ধরে ঈদসহ সব ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ৬টায় রামগঞ্জ পৌর শহরের খানকায়ে মাদানিয়া কাশেমিয়া মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। এতে রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ইমামতি করার কথা রয়েছে।

এ ছাড়া সকাল ১০টার দিকে রামগঞ্জ উপজেলার দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও পাঠানবাড়ি জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এতে মাওলানা আমিনুল ইসলাম খানের ইমামতি করার কথা রয়েছে। এই মসজিদে কুমিল্লা থেকে মুসল্লিরা এসে অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

জানা গেছে, জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘরিয়া, হোটাটিয়া, শরশৈই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ ঈদ আনন্দে মেতে উঠে। তারা পৃথকভাবে স্ব-স্ব ঈদগাহ মাঠে ঈদের নামাজের আয়োজন করেছেন। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি দেয়া হবে।

মাওলানা আমিনুল ইসলাম খান জানান, এ সব এলাকার মানুষ মাওলানা ইসহাক (রা.)-এর অনুসারি। এ জন্য পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে মিল রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করা হয়। গত ৪১ বছর ধরেই তারা সৌদির সঙ্গে মিল রেখে সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম