1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ‘সামান্য পরিমাণ অর্থ দিতে রাজি ট্রাম্প প্রশাসন’

  • প্রকাশকালঃ শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৯৪ জন পড়েছেন

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আগের তুলনায় সামান্য পরিমাণ অর্থ দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

করোনা ইস্যুতে ডব্লিউএইচও-কে ‘চীনঘেঁষা’ অ্যাখ্যা দিয়ে অর্থায়ন বন্ধ করে দেয়ার ঘোষণার একমাস পর এমন সিদ্ধান্তের কথা জানানো হলো।

ট্রাম্প প্রশাসনের খসড়া একটি নথির বরাত দিয়ে শুক্রবার রাতে ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।

ফক্স নিউজ জানিয়েছে, খসড়া চিঠিটিতে ‘চীনের অর্থায়নের পরিমাণ পর্যালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থ দিতে ট্রাম্প প্রশাসন রাজি হয়েছে’ লেখা ছিল।

গত ১৪ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) ‘চীনঘেঁষা’ অ্যাখ্যা দিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

ডব্লিউইএইচও-র কর্মকর্তারা অবশ্য শুরু থেকেই তাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন।

অবশ্য অর্থায়ন বন্ধের আগে যুক্তরাষ্ট্রই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সবচেয়ে বেশি অর্থ দিত বলে জানিয়েছে রয়টার্স।

গত বছর সংস্থাটিকে ৪০ কোটি ডলার দিয়েছিল তারা, যা ডব্লিউএইচও-র মোট বাজেটের প্রায় ১৫ শতাংশ।

ফক্স নিউজের দেখা নথি অনুযায়ী, ট্রাম্প প্রশাসন যদি এবার চীনের অর্থায়নের সমপরিমাণ বা এর কাছাকাছি তহবিল বরাদ্দ করে, তাহলেও এর পরিমাণ দাঁড়াতে পারে সর্বোচ্চ ৪০ কোটি ডলারে। এ অংক গত বছর দেয়া অর্থের দশভাগের একভাগ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম