1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে প্রয়াত দুই নেতার স্বরণে দোয়া ও শোক দিবসের আলোচনা সভা

  • প্রকাশকালঃ শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৪২৮ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :


লাকসাম উপজেলা আওয়ামী লীগের প্রয়াত দুই নেতা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্লাহ এফসিএ ও সহ-সভাপতি সিরাজুল ইসলামের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ এবং ১৫আগষ্ট শোক দিবস ও ২১আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৮আগষ্ট) বিকেলে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শিহাব খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম তোতা, আবদুল মান্নান মনু, মমতাজ উদ্দিন, আবদুর রব মজুঃ, প্রবীর সাহা, সামছুল হক, আবুল হোসেন ননী, আবুল কালাম, রাব্বানী মজুঃ, পৌর প্যানেল মেয়র-১ বাহার উদ্দিন বাহার, উপজেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, আলহাজ্ব মোশারফ হোসেন মজুঃ, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, গোলাম কিবরিয়া সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, মোঃ হারুনুর রশিদ, আবদুল আউয়াল প্রমুখ।
এসময় লাকসাম উপজেলা আওয়ামীলীগের প্রয়াত দুই নেতার মাগফেরাত কামনায় দোয়া-মুনাজাত এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি নেয়া হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম