1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

যেকোন সময় প্রাথমিকে ভর্তির নির্দেশ

  • প্রকাশকালঃ সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৪৮৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়ার হাত থেকে রক্ষা করতে বছরের যেকোনো সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ভর্তির নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে বাসস্থান সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন বিদ্যালয়সমূহে ভর্তি করতে বলা হয়েছে।

রোববার (৯ আগস্ট) মন্ত্রণালয় থেকে এক পরিপত্র জারি করে এই নির্দেশ দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, মহামারী করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশের বিদ্যালয়সমূহ বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন কারণে ছাত্র-ছাত্রীরা বর্তমানে শহর ছেড়ে গ্রামে অবস্থান করছেন। গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেশ কিছু বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে। ফলে ছাত্র-ছাত্ররা বিদ্যালয়বিহীন হয়ে পড়তে পারে।

উপরোক্ত পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়বিহীন হয়ে ঝরে না পড়ে সেজন্য ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বছরের যেকোনো সময় তাদের বাসস্থান সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে নিম্ন বর্ণিত তথ্যাদি যাচাই করে ভর্তির কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, যে শিক্ষার্থী ভর্তি হবে সে যে বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল তার আইডি কার্ড/বেতন বই/ স্লিপ/ক্লাস ডায়েরি/বই পুস্তক/ খাতাপত্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক তা যাচাই করবেন। এক্ষেত্রে কোনো ছাড়পত্র (টিসি) প্রয়োজন হবে না।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম