1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সুরস্রষ্টা আলাউদ্দীন আলী আর নেই

  • প্রকাশকালঃ সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৪২৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী আর নেই। রোববার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আলাউদ্দিন আলীর ছেলে শওকত আলী রানা।

বেশ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন গুণী এই সংগীত পরিচালক। কয়েক মাস ধরে বাড়িতেই চিকিৎসা চলছিলো। হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার (৮ আগস্ট) ভোর পৌনে পাঁচটায় তাকে দ্রুত আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়।

একদিন পার হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার জানিয়েছিলেন, উনার শারীরিক অবস্থা ভালো না। রক্তচাপ, হৃৎস্পন্দন অস্বাভাবিক। ফুসফুসের একটা অংশ পুরোপুরি নিমোনিক। উনার রক্ত চলাচলে ঝামেলা হচ্ছে। রাতে একটু স্বাভাবিক হলেও পরে আবার অস্বাভাবিক দেখা যায়। আজ সকাল থেকে তার ইউরিন আটকে গেছে। কিডনির ফাংশানে ঝামেলা। ফুসফুসেও কিছু জটিলতা রয়েছে। আগামী ২৪ ঘণ্টা তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

প্রসঙ্গত, অনেকদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন আলাউদ্দিন আলী। ২০১৫ সালের ৩ জুলাই তাকে ব্যাংকক নেওয়া হলে সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তার অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যান্সারের চিকিৎসাও চলছিল। এর আগে বেশ কয়েক দফায় তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম