1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

যেকোনো উৎস থেকে করোনার ভ্যাকসিন সংগ্রহের তাগিদ

  • প্রকাশকালঃ বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৬২৯ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : যে উৎসের মাধ্যমে করোনাভাইরাসের ভ্যাকসিন দ্রুত পাওয়া যাবে তাদের সঙ্গেই যোগাযোগ করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের টিকা আমরা কীভাবে সংগ্রহ করবো এ জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী। তবে কীভাবে টিকা সংগ্রহ করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পাইনি। আমার পক্ষে এ বিষয়ে চূড়ান্তভাবে কোনো কিছু বলা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে স্বাস্থ্যমন্ত্রীকে বলেছি টিকা সংগ্রহের জন্য একটি সোর্সের ওপর নির্ভর করলে এটা পাওয়া কঠিন হবে। আমি এরই মধ্যে দেখেছি যেসব দেশ ভ্যাকসিন তৈরি করবে তাদের সঙ্গে অনেক দেশ চুক্তিবদ্ধ হয়েছে, অগ্রিম টাকাও দিয়েছে। আমি স্বাস্থ্যমন্ত্রীকে বললাম আমাদেরও এ ধরনের ব্যবস্থায় যেতে হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘টিকার সরবরাহের জন্য অক্সফোর্ড ইতিমধ্যে বিভিন্ন দেশে যোগাযোগ করেছে। আমরা যদি সরাসরি অক্সফোর্ডের সঙ্গে সম্পৃক্ত হতে নাও পারি, তাহলে অন্তত ভারত সরকারের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে পারি। আসল কথা হচ্ছে, আমাদের পিছিয়ে থাকলে হবে না।

সব সোর্সের মাধ্যমে এগিয়ে যেতে হবে। যেখান থেকে আমরা টিকা পাবো সেখান থেকে নিতে হবে।’

তিনি বলেন, ‘রাশিয়া ইতিমধ্যে তাদের টিকা প্রয়োগ করেছে। আমার মনে হয় রাশিয়ার টিকা দ্রুত বাজারে আসবে। রাশিয়া থেকে টিকা পাওয়ার জন্য তাদের সোর্সের সঙ্গেও আমাদের যোগাযোগ করতে হবে। যারাই টিকা তৈরি করে তাদের সঙ্গেই আমাদের যোগাযোগ করতে হবে। টিকা কেনার জন্য বাজেটে কিছু অর্থও বরাদ্দ রাখা হয়েছে। যাতে ভ্যাকসিন কেনা বা আগে পাওয়ার জন্য আমরা জরুরি প্রয়োজনে অর্থায়ন করতে পারি।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম