1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে নানাহ আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

  • প্রকাশকালঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৫৬৬ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :


কুমিল্লার লাকসামে নানান আয়োজনে বিন¤্র শ্রদ্ধায় জাতীর শ্রেষ্ট সন্তানকে স্বরণ করা হয়েছে। শনিবার (১৫আগষ্ট) সকালে ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়।


দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ, লাকসাম পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমীক সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের শুরুতে কোরআনখানি, মিলাদ-মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোকসভা, কাঙ্গালীভোজ, চিত্রাংকন প্রতিযোগিতা ও শোক র‌্যালীর আয়োজন করা হয়।


দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোকর‌্যালী, চিত্রাংকন প্রতিযোগীতা ও শোকসভার আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুছ ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলম, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আ’লীগ সহ-সভাপতি ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস-চেয়ারম্যান পড়শী সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উজালা রানী চাকমা, পৌরসভার প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, আবদুল আলিম দিদার,

কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, যুবলীগ সদস্য মনিরুল ইসলাম রতন, মোশারফ হোসেন মজুঃ, মোঃ মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামিম, চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাংগঠীনক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শিহাব খান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।


ওইদিন উপজেলা ও পৌরসভা আ’লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে সকালে দলীয় কার্যালয়ে কোরআনখানি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোকসভা, মিলাদ-মাহফিল ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।
একইদিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ও উপজেলা সন্তান কমান্ডের সহযোগীতায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে কোরআনখানি, মিলাদ-মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোকসভার আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা প্লাটুন কমান্ডার আবুল হোসেন ননী, যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার মনোহর আলী তোতা, বীরমুক্তিযোদ্ধা মোঃ মনিরুল আনোয়ার, ইলিয়াস মিয়া, সিরাজ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের এটিএম নুরুল হুদা রাজু, জাহিদ হোসেন রিপন, রেজওয়ান আহমেদ তানিম, মোজাম্মেল হক আলম, বাঁধন, শাহাদাত হোসেন সুজন প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম