1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

পরীমনির বিচ্ছেদের গুঞ্জন

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩৪৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি। সিনেমার চেয়ে ব্যক্তিগত খবর দিয়েই সংবাদের শিরোনামে থাকেন বেশি। প্রেম, বাগদান, ভাঙন, নতুন প্রেম, বিয়ে এসব সংবাদ প্রায়ই বিনোদনের সংবাদে শোভা পাচ্ছে বেশি। সম্প্রতি পরীমনি তিন টাকার কাবিনে বিয়ে করেছিলেন নাট্যকর্মী কামরুজ্জামান রনিকে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সে খবর নিজেই জানান দেন নায়িকা। বিয়ের তিন মাস না কাটতেই সংসার ভাঙার গুঞ্জন  রটেছে সর্বত্র। জানা গেলো, পরী-রনি দুজন আলাদাই থাকছেন। এ বিষয়ে দুজনের কেউ অবশ্য মুখ খুলছেন না।

সাম্প্রতিক সময়ে পরীমনি ফেসবুকে সব নিজের ছবি পোস্ট করলেও স্বামীর সঙ্গে কোনো ছবি দিচ্ছেন না। এমনকি নায়িকার ফেসবুকেও ‘রিলেশনশিপ স্ট্যাটাসে স্বামীর নাম কিংবা বিবাহিত কিনা সে তথ্য নেই। এতেই চারদিকে শরগোল। পরীমনির এই সম্পর্কটিও টিকলো না। নাম প্রকাশ না করা শর্তে নায়িকার ঘনিষ্ঠজনরা জানান, পরীমনি বিয়ের কয়েকদিন স্বামীর সঙ্গে ছিলেন। তারপর তাদের  একসঙ্গে দেখা যায়নি। এমনকি সম্প্রতি ঈদে এফডিসিতে কোরবানির সময়ও  ছিলেন না পরীমনির স্বামী রনি। স্ত্রী এফডিসিতে কোরবানি দিচ্ছেন সেখানে স্বামীকে উপস্থিত না পেয়ে অনেকের সন্দেহ হয়। এতে করে তাদের দুজনের বিচ্ছেদের গুঞ্জন আরো স্পষ্ট হয়ে ওঠে। ২০১৬ সালের ফেব্রুয়ারির দিকে এক বিনোদন সংবাদিকের সঙ্গে পরীরর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সেই রসায়ন নিয়ে নানা খবর  প্রকাশ হয় সংবাদ মাধ্যমগুলোতে। ওই বিনোদন সাংবাদিকের সঙ্গে বাগদানও হয় পরীর। কিন্তু খুব বেশিদিন টেকেনি সম্পর্ক। বিয়ের আগেই ভেঙে যায় সম্পর্ক। গত বছরই সেই সাংবাদিকের সঙ্গে প্রেমের ইতি টানেন বলে জানান পরীমনি। এর মধ্যে অবশ্য আরো কয়েকজনের সঙ্গে নায়িকার প্রেমের খবর রটে। কিন্তু চলতি বছর ৯ই মার্চ রনিকে বিয়ে করেছেন বলে জানান নায়িকা। ফেসবুকের পোস্টে তিনি লেখেন, ‘জানেন, আমরা তিন টাকায় বিয়ে করেছি! কিউট না? আমাদের বিয়ের দেনমোহর তিন টাকা’। উল্লেখ্য, ভালোবাসা সীমাহীন নামের একটি চলচ্চিত্রের মাধ্যমে সিনেপর্দায় অভিষেক হয় পরীমনির। এরপর ‘রানাপ্লাজা’ ছবি দিয়ে আলোচনায় আসলেও সেটি অজ্ঞাত কারণে সেটি মুক্তির মিছিলে যোগ দেয়নি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম